৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য: মে মাস থেকেই শুরু হচ্ছে বিশাল কর্মযজ্ঞ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং কার্বন বাণিজ্যে যুক্ত হতে বড় ধরনের সবুজায়নের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী মে মাস থেকে সারাদেশে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রতি বছর ৫ কোটি করে আগামী পাঁচ বছরে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, সরকারের এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির অন্যতম প্রধান উদ্দেশ্য হলো আন্তর্জাতিক কার্বন বাণিজ্যে (Carbon Trade) জোরালোভাবে সংযুক্ত হওয়া। এর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।

মন্ত্রণালয়ের এই পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করা হয়েছে। মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।”

আগামী মে মাস থেকে বর্ষা মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী এই চারা রোপণ উৎসব শুরু হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *