ডিএমপির নতুন মুখপাত্র এন এম নাসিরুদ্দিন; ৩ শীর্ষ কর্মকর্তার পদে রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার ও অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়। রোববার (২৯ মার্চ) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-কমিশনার (পরিবহন বিভাগ) এন এম নাসিরুদ্দিনকে উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) হিসেবে পদায়ন করা হয়েছে। এখন থেকে তিনি ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, উপ-কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে উপ-কমিশনার (পরিবহন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, অতিরিক্ত উপ-কমিশনার (পি অ্যান্ড আর) মো. ওয়ালিউল ইসলামকে অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *