ঢাকায় তথ্যমন্ত্রীর সঙ্গে মানস-এর প্রতিনিধির সাক্ষাৎ

মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাদকবিরোধী সংগঠন ‘মানস’-এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা এবং সামাজিক প্রচারণার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডা. অরূপ রতন চৌধুরী মাদকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে বিভিন্ন উদ্যোগের প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় তিনি তাঁর রচিত একটি মাদকবিরোধী সচেতনতামূলক বই মন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মাদকবিরোধী কার্যক্রমে ‘মানস’-এর দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, সরকার মাদকমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর এবং ভবিষ্যতে সরকারি ও বেসরকারি সংগঠনের সমন্বয়ে এই কার্যক্রমকে আরও বেগবান করা হবে।

বৈঠকে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *