ঢাকার দুই সিটিসহ দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে নতুন নিয়োগ পাওয়া প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তারা এই দায়িত্ব বুঝে নেন।
ঢাকার দুই সিটির দায়িত্বে যারা –
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (DSCC): প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম।
- ঢাকা উত্তর সিটি করপোরেশন (DNCC): প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. শফিকুল ইসলাম খান।
ঢাকার বাইরে আরও চারটি বড় সিটি করপোরেশনে নতুন মুখ নিয়ে আসা হয়েছে। তারা হলেনঃ-
১. খুলনা সিটি করপোরেশন: নজরুল ইসলাম মঞ্জু।
২. সিলেট সিটি করপোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী।
৩. নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
৪. গাজীপুর সিটি করপোরেশন: মো. শওকত হোসেন সরকার।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন প্রশাসকদের অভিনন্দন জানান এবং নাগরিক সেবা নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সরকার গঠনের পর স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, নির্বাচিত জনপ্রতিনিধিদের অবর্তমানে বা বিশেষ পরিস্থিতিতে প্রশাসনিক চেইন বজায় রাখতে এই প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়েছে।
