দক্ষিণে আসিফ, উত্তরে আদীব: ঢাকার মেয়র পদে লড়াইয়ের প্রস্তুতি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে যথাক্রমে দলের দুই শীর্ষ নেতাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হচ্ছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে লড়বেন এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

নিজের প্রার্থিতার বিষয়টি ইঙ্গিত দিয়ে আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে জানান, “দলের প্রাথমিক আলোচনায় দুই সিটি করপোরেশনে আমি এবং আসিফ মাহমুদ সম্ভাব্য প্রার্থী হিসেবে আছি। তবে আনুষ্ঠানিক ঘোষণা ও চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই দলের পক্ষ থেকে জানানো হবে।”

অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে রাজনৈতিক অঙ্গনে এনসিপি’র এই অংশগ্রহণ এবং দুই তরুণ মুখকে মেয়র পদে বেছে নেওয়াকে ঢাকার রাজনীতিতে নতুন চমক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *