বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। গত ১৫ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই দাম অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের নির্ধারিত নতুন তালিকা অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। অন্যান্য মানের স্বর্ণের দামও পাল্লা দিয়ে বেড়েছে। বর্তমানে প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায় বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, বাজুস নির্ধারিত এই মূল্যের সঙ্গে ক্রেতাদের অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরিতে পরিবর্তন হতে পারে। আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতা ও আমদানিনির্ভরতার কারণে স্থানীয় বাজারে এই দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
