দৌলতদিয়ায় ৫০ যাত্রীসহ পদ্মা নদীতে তলিয়ে গেল বাস; বহু হতাহতের আশঙ্কা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নং পল্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। বাসটিতে অন্তত ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি নদীতে পড়ে যাওয়ার পরপরই মাত্র ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। তবে বাসের ভেতরে থাকা বাকি প্রায় ৪৫-৫০ জন যাত্রীর এখনও কোনো হদিস পাওয়া যায়নি। নিখোঁজ যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে গভীর উদ্বেগ ও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা। তবে নদীর তীব্র স্রোত ও গভীরতার কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। এদিকে ঘটনার পর থেকে ঘাট এলাকায় হাজারো উৎসুক জনতা ভিড় করেছেন, যা উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটাচ্ছে। নিখোঁজদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পদ্মা পাড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *