ঢাকা, সোমবারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংরক্ষিত নারী ৩৫ আসনের জন্য দলীয় তালিকা প্রকাশ করেছে। সোমবার দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন।
দলীয় সূত্র জানায়, নারীর রাজনৈতিক অংশগ্রহণ জোরদার এবং সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এ তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রকাশিত তালিকায় বিভিন্ন পর্যায়ের নেত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলীয় নীতিমালা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে এবং আগামী দিনে নারীদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
