নেইমার ছাড়া ব্রাজিল দল। বছর শেষে অবসরের ভাবনা নেইমারের

সাম্বা ফুটবলের জাদুকর নেইমার জুনিয়র ফুটবল থেকে অবসর নেওয়ার গুঞ্জন তুঙ্গে। তার অবসরের খবরে তোলপাড় ফুটবল বিশ্ব। ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় এবং সাবেক অধিনায়ক নেইমার জুনিয়রের আন্তর্জাতিক ক্যারিয়ার কি তবে শেষের পথে? সম্প্রতি এক সাক্ষাৎকারে ফুটবল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড। নেইমার জানিয়েছেন, চলতি বছর শেষেই তিনি ফুটবল থেকে অবসরের কথা গুরুত্বসহকারে ভাবছেন।

তবে বিদায় বলার আগে নেইমারের একটি বড় স্বপ্ন এখনো বাকি। তিনি আবারও প্রিয় হলুদ জার্সি গায়ে বিশ্বকাপের মঞ্চে নামতে চান। হেক্সা জয়ের মিশনে ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা থাকলেও তার পথে
ভক্তদের মনে সংশয়:

নেইমারের এই ঘোষণা ফুটবল বিশ্বে বড়সড় ধাক্কা দিয়েছে। রেকর্ড গোলদাতা হিসেবে পেলের উত্তরসূরি নেইমার কি তবে কাতার বিশ্বকাপের আক্ষেপ ঘুচিয়ে আরেকটি বিশ্বকাপ খেলে বিদায় নিতে পারবেন? নাকি ইনজুরি তাকে সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য করবে—তা নিয়ে চলছে বিশ্লেষণ।সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিনের চোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *