বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কতা জারি করলো মার্কিন দূতাবাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।

সতর্কবার্তায় জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থীদের হামলার ঝুঁকি থাকতে পারে। বিশেষ করে জনসমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় মার্কিন নাগরিকদের রাজনৈতিক বিক্ষোভ ও সমাবেশ এড়িয়ে চলতে এবং বড় ধরনের জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচল নিয়ে সতর্কতা জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *