বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াত ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনের আগে এক বিএনপি নেতার বাড়িতে হামলা ও নির্বাচনি সহিংসতার মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম কলেজ মসজিদ সংলগ্ন রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন – মুহাম্মদ এটিএম মুজাহিদ: নন্দীগ্রাম পৌর জামায়াতের বায়তুল মাল সম্পাদক, মো. রাকিবুল ইসলাম: উপজেলা যুব জামায়াতের ক্রীড়া সম্পাদক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সংসদ নির্বাচনের আগে উপজেলার পারশুন গ্রামে এক ভয়াবহ নির্বাচনি সহিংসতা ঘটে। ওই ঘটনায় মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

এই হামলার ঘটনায় মাসুদ রানা মজিদ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ৩৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মুজাহিদ ও রাকিবুল ওই মামলার এজাহারভুক্ত আসামি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “বিকেলে অভিযান চালিয়ে ওই মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *