ভাষা শহীদদের প্রতি মন্ত্রিপরিষদের গভীর শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রিপরিষদের সদস্যরা। তাদের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর সর্বপ্রথম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরবর্তীতে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা।

একইসাথে উত্তরসূরি এবং পরিবারের প্রতিনিধি হিসেবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হয়ে শ্রদ্ধা জানানোর এই মুহূর্তে তার পাশে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *