মার্চে উত্তাপ ছড়াবে ঢাকা! আসছে পাকিস্তান। 🇧🇩 vs 🇵🇰

ঢাকা আগামী মার্চ মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ প্রতীক্ষার পর আজ এই সিরিজের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী মার্চ মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের সময়সূচি প্রকাশ করেছে।

বিসিবির ঘোষণা অনুযায়ী, সালমান আলি আগার নেতৃত্বে আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। এরপর দুই দিন অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজের সময়সূচি:
১১ মার্চ, ১৩ মার্চ ও ১৫ মার্চ।

সবগুলো ম্যাচই দিবারাত্রির হওয়ার সম্ভাবনা রয়েছে। শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *