যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসীরা ফিরলে কর্মসংস্থান ও ক্ষতিপূরণ দেবে সরকার: নুরুল হক নূর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো প্রবাসী শ্রমিক দেশে ফিরতে বাধ্য হলে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেবে সরকার। বুধবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

প্রবাসীদের পুনর্বাসনে গুরুত্ব গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি প্রবাসীরা। বৈশ্বিক বা আঞ্চলিক কোনো সংকটের কারণে যদি কোনো শ্রমিককে দেশে ফিরতে হয়, তবে তাদের পুনর্বাসন, নতুন কর্মসংস্থান কিংবা প্রয়োজনীয় ক্ষতিপূরণ নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”

নতুন বাংলাদেশ ও মেধার রাজনীতি নারায়ণগঞ্জের মানুষের আন্দোলনের স্মৃতিচারণ করে নুরুল হক নূর বলেন, “রাজপথের লড়াই এখন অনেকটাই শেষ। এখন মেধা, যুক্তি ও সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশ ও শহর গড়ে তোলার সময় এসেছে। অতীতের রাজনৈতিক বিদ্বেষ ভুলে আমাদের সামনে এগোতে হবে।”

সংসদ হবে সংস্কারের কেন্দ্র আগামী দিনের সংসদীয় রাজনীতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে সংসদ হবে নীতিগত বিতর্ক ও রাষ্ট্র সংস্কারের প্রাণকেন্দ্র। গঠনমূলক আলোচনার মাধ্যমেই আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *