রপ্তানি খাতকে শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ও পোশাক শিল্প মালিকদের আলোচনা

দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ের প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এ খাতের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ পোশাক খাতের বর্তমান চ্যালেঞ্জ, বিশ্ববাজারের নতুন সম্ভাবনা এবং শিল্পের আধুনিকায়নে সরকারের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী নেতৃবৃন্দের কথা মনোযোগ সহকারে শোনেন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পোশাক খাতের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশ্বস্ত করেন যে, বর্তমান সরকার শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পোশাকের আধিপত্য বজায় রাখতে সব ধরনের নীতিগত সহায়তা প্রদান করবে।

বৈঠকে বিজিএমইএ ও বিকেএমইএ-এর সভাপতিসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং সরকারের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *