সচিবালয়ে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক: গুরুত্ব পেল লবচাষিদের জীবনমান

দেশের লবচাষিদের জীবনমান উন্নয়ন ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কড়া নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, লবচাষিরা দেশের অর্থনীতির অন্যতম কারিগর। তাদের অক্লান্ত পরিশ্রমে দেশ লবণে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। তাই কোনোভাবেই যেন তারা মধ্যস্বত্বভোগীদের হাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। বৈঠকে চাষিদের জন্য আধুনিক প্রযুক্তি সরবরাহ, সহজ শর্তে ঋণ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ সহায়তা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, শিল্প সচিব ওবায়দুর রহমান এবং বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলামসহ সরকারের নীতিনির্ধারক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী লবণ শিল্পকে আরও আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভজনক করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *