রাজধানীজুড়ে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি; আজও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে জনজীবনে সাময়িক স্থবিরতা নেমে আসে। টানা প্রায় দেড় ঘণ্টার মাঝারি ধরনের ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, ঢাকা ছাড়াও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যারা জরুরি কাজে ঘরের বাইরে বের হবেন, তাদের ছাতা সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *