রাজধানীতে কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার; উদ্ধার ৪৭টি মাথার খুলি ও বিপুল হাড়

রাজধানী ঢাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বড় কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে তাদের হেফাজত থেকে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ডিএমপির তেজগাঁও বিভাগ এই অভিযান পরিচালনা করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই চক্রটিকে গ্রেফতার করা হয়, যারা দীর্ঘদিন ধরে কবরস্থান থেকে কঙ্কাল চুরির সাথে জড়িত ছিল।

এই নৃশংস ও চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত তথ্য জানাতে আজ মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে গ্রেফতারকৃতদের পরিচয় এবং তারা এই কঙ্কালগুলো কোথায় পাচার করত বা কী কাজে ব্যবহার করত, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *