লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের পদত্যাগ

যুক্তরাজ্যের লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময় শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আকবর হোসেন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।”

পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক বা পেশাগত চাপ রয়েছে কি না—এমন জল্পনা এড়াতে তিনি পোস্টে আরও উল্লেখ করেন যে, এই সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই। এটি সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

তবে আকবর হোসেনের এই আকস্মিক পদত্যাগের বিষয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *