সৌদিতে আজ চাঁদ দেখা গেলে ঈদ কাল; সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশনা

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবেন সৌদি আরবের নাগরিকরা। আজ সৌদিতে হিজরি ১৪৪৭ সনের ২৯ রমজান।

আজ সন্ধ্যায় যদি শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়, তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ)। তবে আজ চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ হবে ২০ মার্চ (শুক্রবার)।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার (১৭ মার্চ) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশটির সাধারণ মানুষের প্রতি চাঁদ দেখার অনুরোধ জানিয়েছেন। যদি কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের (টেলিস্কোপ) মাধ্যমে চাঁদ দেখতে পান, তবে তা দ্রুত নিকটস্থ আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করার জন্য বলা হয়েছে।

আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান নবম মাস শেষ হওয়ার পর দশম মাস শাওয়ালের প্রথম দিনে সারা বিশ্বে আনন্দ ও ত্যাগের মহিমায় ঈদুল ফিতর উদযাপিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *