স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ ভেন্টিলেশনে, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বর্তমানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর গত ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে শনিবার (২৮ মার্চ) সকালে একটি মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। বোর্ড শেষে তাঁর সর্বশেষ অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

মির্জা আব্বাসের আপডেট:- একই হাসপাতালে বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তবে তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানা গেছে। তিনি এখন আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যে তাঁকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হতে পারে বলে আশা করছেন তাঁর পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *