হায়দরাবাদে কবরস্থানে মিলল ৪১৪টি রান্নার গ্যাস সিলিন্ডার; মজুতদারি চক্র আটক

ইরান যুদ্ধের জেরে ভারতজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকটের মধ্যে হায়দরাবাদে এক অভিনব ও অসাধু মজুতদারি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। হায়দরাবাদ শহরের একটি কবরস্থানে লুকিয়ে রাখা ৪১৪টি রান্নার গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় পুলিশ ও সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হায়দরাবাদ পুলিশ শহরের একটি কবরস্থানে অভিযান চালায়। সেখানে অত্যন্ত গোপনে মজুত করে রাখা হয়েছিল কয়েকশ সিলিন্ডার। পুলিশ জানায়, চলমান জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এই সিলিন্ডারগুলো সরিয়ে রেখেছিল।

এই মজুতদারির সঙ্গে জড়িত একটি চক্রকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন সরকারি কর্মকর্তা জানান, জব্দকৃত সিলিন্ডারগুলো সরকারি হেফাজতে নেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জ্বালানি সংকটের এই সময়ে সাধারণ মানুষের দুর্ভোগকে পুঁজি করে যারা কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের দমনে শহরজুড়ে বিশেষ অভিযান শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *