১৮ এপ্রিল শুরু হচ্ছে হজের ফ্লাইট; খরচ কমানোর আশ্বাস ধর্মমন্ত্রীর

চলতি ২০২৬ মৌসুমের হজের ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের যাবতীয় কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সৌদি আরবের নির্ধারিত সময়সীমা অনুযায়ী ভিসা প্রক্রিয়া ও অন্যান্য খরচ পরিশোধের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে।

সাংসদ লুৎফুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের সুবিধার্থে খরচ কমানোর বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। ২০২৬ সালের প্যাকেজ চূড়ান্ত হয়ে যাওয়ায় বর্তমান মৌসুমে পরিবর্তন সম্ভব না হলেও, ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়নের সময় হজযাত্রীদের চাহিদা ও সামগ্রিক অবস্থা বিবেচনা করে ব্যয় কমানোর কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *