২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম সন্দেহে মারা গেছেন ৮ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪ জনের। এ নিয়ে গত দুই মাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৯২ জন। আর ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১১১ জন। ফলে ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৬ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *