Hafizur Rahman
৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কায় বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অক্টোবর ফিউচারের দাম ১ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৬৬ ডলারে উঠেছে। একই সময়ে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৪৪ ডলারে পৌঁছেছে।

এর আগে মঙ্গলবার একটি মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলার চেষ্টার জবাবে মার্কিন সামরিক বাহিনী পাঁচটি ইরানি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস করেছে বলে জানানো হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি, ইরানের হামলার চেষ্টা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে মার্কিন যুদ্ধজাহাজটি। এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।

গোল্ডম্যান স্যাকসের বৈশ্বিক পণ্যবাজার গবেষণার সহপ্রধান দান স্ট্রুইভেন মনে করছেন, সাম্প্রতিক উত্তেজনা তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের ওপরে যাওয়ার ঝুঁকি বাড়িয়েছে। বিশেষ করে তেলবাহী জাহাজে হামলার ঘটনা আরও বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

সিএনবিসির ‘স্কোয়াক বক্স এশিয়া’ অনুষ্ঠানে ব্রেন্টের দাম ১২০ ডলার ছাড়াতে পারে কি না জানতে চাইলে স্ট্রুইভেন বলেন, এমন পরিস্থিতি অবশ্যই সম্ভব।

তবে গোল্ডম্যান স্যাকসের মূল পূর্বাভাস অনুযায়ী, পারস্য উপসাগর থেকে তেল রপ্তানি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে। বিকল্প নৌপথ ব্যবহার এবং ভবিষ্যতে পাইপলাইন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে উৎপাদকরা সরবরাহ ব্যবস্থার বিঘ্ন মোকাবিলা করতে সক্ষম হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

তবে আগামী কয়েক মাসে তেল রপ্তানি স্বাভাবিক না হলে ব্রেন্টের দাম ১২০ ডলারের ওপরে উঠে যেতে পারে বলে সতর্ক করেছেন স্ট্রুইভেন। তার মতে, সাম্প্রতিক কয়েক দিনের ঘটনাগুলো সরবরাহ সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

প্রায় এক মাস সামরিক অভিযান স্থগিত থাকার পর গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলা শুরু হয়। ওই বিরতির সময়ে ওয়াশিংটন সামরিক পদক্ষেপের পরিবর্তে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর দিকে বেশি মনোযোগ দিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দামে নতুন রেকর্ড

হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় সেনা সদস্য পিয়াসের লাশ কবিরহাট নিজ বাড়িতে দাফন

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার নিলেন সাঁথিয়া ওসি আনিসুর রহমান

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

১০

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

১২

স্কুল ফিডিং পুষ্টি সহায়তার পাশাপাশি সুশাসনেরও পরীক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ

১৪

হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, আমরা যুদ্ধে জিতছি: ট্রাম্প

১৫

মেসির কর্নারে কাসেমিরোর গোল, শিকাগোর সঙ্গে পয়েন্ট ভাগ মায়ামির

১৬

ধানমন্ডিতে অ্যাপেক্স ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

১৭

খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

১৮

নতুন ডিলার নিয়োগে কাটবে কি সার সংকট?

১৯

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

২০