admin

তিতাস গ্যাসের জরুরি সতর্কবার্তা: কয়েক এলাকায় গ্যাস নেই

রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে ঢাকা ওয়াসার উন্নয়ন কাজের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জরুরি ভিত্তিতে ওই এলাকার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে গুলশান, বনানী, বারিধারা ও এর পার্শ্ববর্তী এলাকায় বর্তমানে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আজ এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাইপলাইনের লিকেজ মেরামতের…

Read More

ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে সংসদ ভবনে জ্বালানি কমিটির গুরুত্বপূর্ণ সভা

সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ কমিটির সভাপতি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ. বি. এম…

Read More

বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশংসা করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, দুই দেশের জনগণের সাথে জনগণের যোগাযোগ এবং সাংস্কৃতিক মেলবন্ধনের শক্ত ভিত্তির ওপর ভর করেই বাংলাদেশ ও আলজেরিয়ার আগামীর যৌথ অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আলজেরিয়া সরকারের সমর্থন বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উজ্জীবিত করেছে।…

Read More

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে জামায়াত ও হুদা পার্টির ঐকমত্য

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি,…

Read More

স্বর্ণের দামে অস্থিরতা থাকলেও অপরিবর্তিত রুপা; জেনে নিন আজকের সর্বশেষ রেট

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় অবস্থান করছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সবশেষ ৩০ এপ্রিল নির্ধারিত বর্ধিত দামেই আজ সোমবার (৪ মে) দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা হচ্ছে। বাজুসের সবশেষ দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ…

Read More

জাপানের সঙ্গে সুসম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি আমীরে জামায়াতের উদাত্ত আহ্বান : ডা. শফিকুর রহমান এমপি

জাপানে বসবাসরত প্রবাসী মুসলিমদের নৈতিক ও চারিত্রিক মানোন্নয়ন এবং স্থানীয় জাপানিজ সমাজের কাছে ইসলামের সুমহান আদর্শ সঠিকভাবে তুলে ধরার প্রত্যয়ে ইসলামিক মিশন জাপান (IMJ) আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও শিক্ষা শিবির ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। সাইতামা প্রিফেকচারের কশিগায়া শহরের গামো হলে আয়োজিত দিনব্যাপী এই সম্মেলনটি ছিল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক গুরুত্বপূর্ণ মিলনমেলা ও দিকনির্দেশনামূলক…

Read More

জেলা প্রশাসক সম্মেলনে রাষ্ট্রপতির ১০ দফা নির্দেশনা

জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি, নীতি, কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নে সচেষ্ট থাকার জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।জেলা প্রশাসক সম্মেলন ২০২৬ উপলক্ষ্যে আজ বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে আগত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদানকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসনের অবসানের পর নতুন সরকার ইতোমধ্যে…

Read More

‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্যে উদযাপিত হচ্ছে বিশ্বকবির ১৬৫তম জন্মজয়ন্তী।

আগামী ২৫ বৈশাখ ১৪৩৩ (৮ মে ২০২৬), যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী উদযাপিত হতে যাচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। এ বছর জন্মবার্ষিকীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কুষ্টিয়ার শিলাইদহসহ কবির স্মৃতিবিজড়িত জেলাগুলোতে নেওয়া হয়েছে বিস্তারিত রাষ্ট্রীয় কর্মসূচি।এ বছর কুষ্টিয়ার শিলাইদহে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের…

Read More

৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৫টি জেলার ওপর দিয়ে আজ রাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (০৩ মে, ২০২৬) দুপুর ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর,…

Read More

নাতির স্নেহে কাল হলো নূরজাহানের, ৫০০ টাকার জন্য খুন করলেন রনি

মাত্র ৫০০ টাকা ধারের জেরে এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যার অভিযোগে রনি মিয়া (২৬) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পিবিআই। ময়মনসিংহের কোতোয়ালি থানার মীরকান্দাপাড়া গ্রামে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহত নূরজাহান (৬০) ওই গ্রামের বাসিন্দা ছিলেন, যিনি ঘাতক রনিকে নিজের নাতির মতো স্নেহ করতেন। শনিবার (০২ মে, ২০২৬) ভোররাতে শম্ভুগঞ্জ এলাকা থেকে পিবিআই ময়মনসিংহ জেলার একটি…

Read More