সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগের প্রশংসা করলেন সিরডাপ মহাপরিচালক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে আজ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (CIRDAP)-এর মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা। এসময় সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং…
