নতুন করে ‘শীর্ষ সন্ত্রাসী’ হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা; অপরাধ দমনে ডিএমপির কঠোর হুঁশিয়ারি
রাজধানীতে নতুন করে কেউ ‘শীর্ষ সন্ত্রাসী’ সেজে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। তিনি জানান, অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং তাদের ওপর সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা হয়েছে। শনিবার (২ মে) রাজধানীর কারওয়ান বাজারে নতুন একটি পুলিশ ক্যাম্প…
