ইন্টার মায়ামির নতুন হোম ভেন্যু ‘নু স্টেডিয়াম প্রথম ম্যাচেই মেসির গোলে

লিওনেল মেসির জন্য বিশেষভাবে নির্মিত ‘মেসি স্ট্যান্ড’ সংবলিত নু স্টেডিয়ামের যাত্রা শুরু হলো ড্র দিয়ে। রবিবার (৪ এপ্রিল) অস্টিন এফসির বিপক্ষে নতুন হোম ভেন্যুর উদ্বোধনী ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। দলের হয়ে গোল করেছেন দুই মহাতারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।

ম্যাচের ৬ মিনিটেই গুইলারমো বিরোর হেডে পিছিয়ে পড়ে মায়ামি। তবে ১০ মিনিটেই মায়ামিকে সমতায় ফেরান অধিনায়ক মেসি। ইয়ান ফ্রের ক্রস থেকে চমৎকার হেডে গোলরক্ষকসহ রক্ষণভাগের ৫ জনকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে জেডেন নেলসনের গোলে আবারও লিড নেয় অস্টিন। তবে ৮২ মিনিটে অভিজ্ঞ লুইস সুয়ারেজ গোল করে মায়ামিকে হার থেকে রক্ষা করেন। ম্যাচের ৬৪ মিনিটে গোল করার সহজ সুযোগ নষ্ট করেন আলেন্দে, যার ফলে জয় বঞ্চিত হতে হয় মায়ামিকে।

নতুন এই স্টেডিয়ামের ১১৭-১২১ এবং ২১৭-২২৩ সেকশনকে ‘মেসি স্ট্যান্ড’ নামে নামকরণ করা হয়েছে। ২০১৮ সালে প্রতিষ্ঠার পর চেজ স্টেডিয়াম থেকে মায়ামি এখন স্থায়ীভাবে এই নু স্টেডিয়ামেই তাদের হোম ম্যাচগুলো খেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *