নিজের মৃত্যুর গুজব উড়িয়ে ইরানের সরকার পতনের ডাক দিলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন—ইরানি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই।
নেতানিয়াহু ইরানের বর্তমান সরকার পতনের ব্যাপারে দেশটির জনগণকে উৎসাহিত করার ঘোষণা দিয়েছেন।

সোমবার ( ৯ মার্চ ) ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে ইসরায়েলের ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি সেন্টারে গিয়েছিলেন নেতানিয়াহু।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, “আমাদের আকাঙ্ক্ষা হলো ইরানের সাধারণ জনগণকে স্বৈরাচারের জোয়াল ছুড়ে ফেলতে উৎসাহিত করা। তবে সরকার পতনের মূল কাজটি পুরোপুরি ইরানের জনগণের হাতে।” তিনি আরও যোগ করেন, “গত ১০ দিনে আমরা ইরানের ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের হাড় ভেঙে দিয়েছি এবং আমাদের অভিযান এখনো অব্যাহত।”

নেতানিয়াহু দাবি করেন, যদি ইরানের জনগণ বর্তমান সরকারের পতন ঘটাতে সক্ষম হয়, তবে সেই সাফল্যের ভাগীদার ইসরায়েলও হবে। এটি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য একটি অসাধারণ পরিবর্তন আনবে এবং দীর্ঘদিনের স্থায়ী নিরাপত্তা হুমকির অবসান ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *