ফেনী জেলা কোটায় সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান লায়ন আনোয়ারা বেগম নিপা

ফেনী জেলা কোটায় সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান লায়ন আনোয়ারা বেগম নিপা, বিএনপির শীর্ষ নেতাদের সামনে সাক্ষাৎকার দেবেন আগামীকাল

বিশিষ্ট সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা ও শিশুবন্ধু হিসেবে পরিচিত লায়ন আনোয়ারা বেগম নিপা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেছেন। এ লক্ষ্যে তিনি আগামী ১৮ এপ্রিল বিএনপির শীর্ষ নেতাদের সামনে সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন।
জানা যায়, ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুরের কৃতি সন্তান আনোয়ারা বেগম নিপা দীর্ঘদিন ধরে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি বিশেষ করে পথশিশু, অসহায় নারী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজধানীর করাইল বস্তিতে বিভিন্ন সময় মানবিক সহায়তা প্রদান করে তিনি প্রশংসিত হয়েছেন।
রাজনৈতিক সূত্রে জানা গেছে, তিনি তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপির কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে নিবেদিত থেকে কাজ করেছেন। পাশাপাশি তিনি খালেদা জিয়া-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছোটবেলা থেকেই জাতীয়তাবাদী রাজনীতির প্রতি আকৃষ্ট হন।
নিপা একজন সফল নারী উদ্যোক্তা হিসেবেও পরিচিত। তিনি বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মাননা অর্জন করেছেন।


তিনি বলেন, “আমি বিশ্বাস করি, মানবকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া সম্ভব। এমপি হতে পারি বা না পারি—আমি সবসময় সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমান যেভাবে দেশ ও দলের জন্য কাজ করছেন, তাতে তাঁর পাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকা প্রয়োজন।”
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূল পর্যায়ে সামাজিক কর্মকাণ্ড, মানবিক উদ্যোগ এবং দলের প্রতি দীর্ঘদিনের সম্পৃক্ততা—এসবই মনোনয়ন প্রত্যাশীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *