গ্রেপ্তারকৃত চালকের নাম ওমর ফারুক (২৫)। তিনি ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাস চালাচ্ছিলেন।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং এলাকার চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
দ্রুতগামী ট্রাস্ট মিনিবাসটি প্রতিমন্ত্রীর গাড়িকে ধাক্কা দিলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক ওমর ফারুককে হেফাজতে নেয় এবং বাসটি জব্দ করে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
