আমদানি নির্ভরতার কারণে আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও স্বর্ণের দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সবশেষ ৭ মে নির্ধারিত দাম অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৪ মে) দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা হবে।
সবশেষ সমন্বয় অনুযায়ী, দেশে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে এই মানের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের খরচ করতে হবে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
অন্যান্য মানের স্বর্ণের দাম নিম্নরূপ:
- ২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা (প্রতি ভরি)।
- ১৮ ক্যারেট: ২ লাখ ২১৩ টাকা (প্রতি ভরি)।
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা (প্রতি ভরি)।
বাজুস জানিয়েছে, নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।
২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে রেকর্ড ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং আমদানিতে বাড়তি ব্যয়ের কারণে স্থানীয় বাজারে এই অস্থিরতা বিরাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
