শাহজালালের মাজারে নামাজ আদায় করলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মাজারে জিয়ারত ও মোনাজাত করেন। পরে মাজার প্রাঙ্গণের মসজিদে দলের কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এশার নামাজ আদায় করেন। এ সময় তিনি দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত করেন।

এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। রাত ৮টার দিকে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, মাজার জিয়ারত শেষে তিনি স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের বিরাইমপুর গ্রামে যাবেন। সেখানে মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি কেক কাটার আয়োজন রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *