সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে কাউসার আজিজ নিয়োগ

সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাউসার আজিজ। গত বুধবার (২৯ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে সাতক্ষীরার বর্তমান জেলা প্রশাসক আফরোজা আখতারকে তাঁর পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ৮ নভেম্বর আফরোজা আখতার সাতক্ষীরা জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। প্রায় ছয় মাস জেলা প্রশাসকের দায়িত্ব পালনের পর তাঁকে সরিয়ে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো।

নবনিযুক্ত ডিসি কাউসার আজিজ বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত রয়েছেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *