৫ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি; আসিফ মাহমুদ ও আদীবসহ ৫ জনের নাম প্রকাশ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঢাকা দক্ষিণ, উত্তর, রাজশাহী, সিলেট ও কুমিল্লা সিটি করপোরেশনে নিজেদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে লড়বেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াঢাকা উত্তর সিটিতে প্রার্থী করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনে মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী, সিলেট সিটি করপোরেশনে মহানগর আহ্বায়ক আব্দুর রহমান আফজাল এবং কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ৫টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন:

১. আগামী ৬ মাসের মধ্যে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে।

২. উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কোনো প্রশাসক নিয়োগ করা যাবে না।

৩. প্রশাসকের পদে আসীন কেউ স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

৪. দলীয় প্রতীকে নির্বাচন বন্ধ করে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে।

৫. নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।

আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে বাকি সিটি করপোরেশন ও অন্যান্য স্থানীয় সরকার কাঠামোর প্রার্থীদের নামও ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *