Hafizur Rahman
৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক শান্ত

খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ আনোয়ার আলী সভাপতি এবং শেখ শান্ত ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নগরীর খালিশপুরে আইডিবি ভবন মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে খুলনা জেলার নয়টি উপজেলা থেকে মাঠপর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয় এবং পর্যায়ক্রমে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মোঃ শফিকুল ইসলাম। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদচর্চার পাশাপাশি গুজব ও অপসংবাদ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে সততা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। সংগঠনের যেকোনো সদস্য বিপদে-আপদে পড়লে সবার আগে তার পাশে দাঁড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। উপদেষ্টা শেখ তারেক পেশাগত দায়িত্ব পালনকালে আহত বা নিহত সাংবাদিকদের সহায়তার জন্য একটি বিশেষ কল্যাণ তহবিল গঠনের প্রস্তাব দেন। এ তহবিলের মাধ্যমে বিপদের সময় সাংবাদিক ও তাঁদের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহিন তালুকদার, মোঃ আলীমুজ্জামান, কাজী আশফাক হোসেন শামীম, কাজী রমিজ, মেহেদী হাসান শাওন, জাবেদ আলী শেখ ও মোঃ ফারুক হোসেন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের সংবাদ-এর খুলনা ব্যুরো ডি এম রেজা সোহাগ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা ব্যুরো প্রধান শুভ্র শচীন, স্যাটেলাইট টেলিভিশন দেশ টিভির বার্তা সম্পাদক সাদমান ইউসুফ, মোঃ মনিরুল হাসান, মোঃ হোসেন আলী, উত্তম কুমার ঘোষ, নিরাপদ বিশ্বাস, ডাক্তার হরিদাস পাল হরিপদ, ডাঃ আসাদুজ্জামান, খলিলুর রহমান, সাবু ও খবীর উদ্দিনসহ প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্মেলন শেষে নবনির্বাচিত সভাপতি মোঃ আনোয়ার আলী, সাধারণ সম্পাদক শেখ শান্ত ইসলামসহ নতুন কমিটির সদস্যদের ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান উপদেষ্টা মণ্ডলী ও অতিথিবৃন্দ। নবগঠিত কমিটিতে সভাপতি মোঃ আনোয়ার আলী, দৈনিক প্রবর্তন; সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, দৈনিক প্রবর্তন; সহ-সভাপতি মাহফুজুল আলম সুমন, মোহনা টিভি; অনিমেষ কুমার মন্ডল, দৈনিক পূর্বাঞ্চল; জি এম দুলাল, এটিএন নিউজ; মোঃ মামুনুর রশিদ, দৈনিক বাংলার খবর; শাহীন হাওলাদার, দৈনিক চৌকস; মোঃ সোহরাব হোসেন মুন্সী, দৈনিক তথ্য এবং শেখ মোঃ শামীমুল ইসলাম, দৈনিক তথ্য। সাধারণ সম্পাদক শেখ শান্ত ইসলাম, দৈনিক সময়ের আলো; সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আশিকুর রহমান, দৈনিক প্রবাহ; যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান গাজী লিটন, দৈনিক তথ্য/গ্রীন টিভি; জি এম ফিরোজ, দৈনিক জন্মভূমি; জিএম রিয়াজুল আকবর, দৈনিক পত্রদূত; মোঃ দেলোয়ার হোসেন গাজী, দৈনিক ঢাকা এবং মোঃ ইমরান হোসাইন, দৈনিক ভয়েজ অব টাইগার। সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, দৈনিক বাংলার খবর; সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক এনাম, দৈনিক আশ্রয় প্রতিদিন; মেহেদী হাসান রুমি, দৈনিক স্বাধীন সময় এবং কাজী সোহাগ, দৈনিক সাতক্ষীরা দর্পণ। সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোখলেচুর রহমান, দৈনিক আশ্রয় প্রতিদিন; জাহিদ হাসান, দৈনিক প্রবাহ এবং শামীম হোসেন, চ্যানেল এস। কোষাধ্যক্ষ শামসুল আলম লিপন, দৈনিক চৌকস; দপ্তর সম্পাদক কাজী রায়হান তানভীর সৌরভ, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন; আইন বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন হোসেন, দৈনিক অগ্নিশিখা; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহন চৌধুরী, ঊষার আলো; উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হিসান, দৈনিক বাংলার খবর; প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আরিফ হোসেন, দৈনিক আমার একুশ; উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, দৈনিক বাংলার খবর; যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ আজাদ, দৈনিক প্রবর্তন; সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, দৈনিক আশ্রয় প্রতিদিন; শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওয়াসিকুর রহমান, দৈনিক চৌকস; উপ-শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, দৈনিক আমার একুশ; শ্রম ও কর্ম বিষয়ক সম্পাদক আবু কাওসার নিউটন, দৈনিক ঢাকার ক্রাইম এবং মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা হাসিনা বেগম পলি। সহ-সম্পাদক হিসেবে রয়েছেন গোলাম রসুল বাদশা, দৈনিক প্রবর্তন; জিসান কবিরাজ, দৈনিক সময়ের আলো ডিজিটাল; এফ এম মনির, দৈনিক সময়ের খবর; আরিফুজ্জামান নয়ন, দৈনিক খুলনাঞ্চল; কবিরুল ইসলাম, দৈনিক খুলনা গেজেট; মোঃ আলমগীর খান আলম, দৈনিক আওয়ার বাংলাদেশ; এস এম মোশায়েক হোসেন কবীর, দৈনিক প্রবাহ; মোঃ ইব্রাহিম; মোল্লা রাজু আহমেদ, দৈনিক চৌকস; মোঃ আবুল হাসান, দৈনিক বাংলাদেশ সমাচার; মোঃ মিলন শেখ, দৈনিক চৌকস; মাহফুজুর রাব্বি রুমি, দৈনিক আলোকিত সংবাদ; মোঃ সাজ্জাদ হোসেন, দৈনিক বাংলার খবর এবং আসাদুল ইসলাম আসাদ, দৈনিক শেয়ার বিজ। সদস্য হিসেবে রয়েছেন মোঃ রবিউল ইসলাম, দৈনিক আলোকিত সংবাদ। নবগঠিত এই কমিটি খুলনার সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও নৈতিক মান বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ও সামাজিক স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন উপস্থিত সাংবাদিক ও অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দামে নতুন রেকর্ড

হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় সেনা সদস্য পিয়াসের লাশ কবিরহাট নিজ বাড়িতে দাফন

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার নিলেন সাঁথিয়া ওসি আনিসুর রহমান

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

১০

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

১২

স্কুল ফিডিং পুষ্টি সহায়তার পাশাপাশি সুশাসনেরও পরীক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ

১৪

হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, আমরা যুদ্ধে জিতছি: ট্রাম্প

১৫

মেসির কর্নারে কাসেমিরোর গোল, শিকাগোর সঙ্গে পয়েন্ট ভাগ মায়ামির

১৬

ধানমন্ডিতে অ্যাপেক্স ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

১৭

খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

১৮

নতুন ডিলার নিয়োগে কাটবে কি সার সংকট?

১৯

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

২০