Hafizur Rahman
৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কটূক্তির অভিযোগে মানহানি মামলায় নোরা ফাতেহি

আইনি জটিলতায় জড়িয়েছেন বলিউড অভিনেত্রী ও জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি। বিমানের ভেতর সফরকালীন দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপাত্মক মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা) দেওয়ানি মানহানির মামলা ঠুকে দিয়েছে ভারতীয় অ্যাভিয়েশন সংস্থা ‘ডিউনস অ্যাভিয়েশন’।

ইন্ডিয়ান মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঘটনার পেছনের ইতিহাস:

প্রতিবেদনে জানা যায়, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর সফরের সময় ডিউনস অ্যাভিয়েশনের একটি চার্টার্ড বিমানে (CSNA Citation CJ2) ভ্রমণ করেন নোরা ফাতেহি। সফরকালীন বিমানের ভেতরের পরিবেশের দৃশ্য ধারণ করেন এবং পরবর্তীতে তা নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। পোস্টে বিমানটিকে ‘ক্ষুদ্রাকৃতি’, ‘খেলনা বিমান’ ও ‘লোগো এয়ারপ্লেন’ বলে কটূক্তি করেন তিনি।

অ্যাভিয়েশন সংস্থার দাবি ও ক্ষতিপূরণ:

সংস্থাটি দাবি করেছে, নোরা ফাতেহির এই দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর বক্তব্যের ফলে সাধারণ গ্রাহকদের কাছে ভুল বার্তা গেছে। কোনো ধরনের কারিগরি জ্ঞান ও সত্যতা যাচাই ছাড়া একজন তারকার এমন বিভ্রান্তিকর প্রচারণার কারণে তাদের চার্টার্ড ফ্লাইট বুকিং ১৫ থেকে ২০ শতাংশ হ্রাস পেয়েছে এবং একাধিক শিডিউল ফ্লাইট বাতিল করতে হয়েছে।

ডিউনস অ্যাভিয়েশন জানায়, বিমানটি ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) দ্বারা নিবন্ধিত ও শতভাগ ওড়ানোর উপযোগী ছিল। আদালতের কাছে তারা নোরা ফাতেহির বিতর্কিত ভিডিও ও পোস্ট অবিলম্বে ডিলিট করার আদেশ দেওয়ার পাশাপাশি ৩ কোটি রুপির আর্থিক ক্ষতিপূরণ এবং সামাজিক মাধ্যমে স্পষ্টীকরণ বিবৃতি প্রদানের জোর দাবি জানিয়েছে।

তবে মামলা ও ক্ষতিপূরণের বিষয়ে এখন পর্যন্ত নোরা ফাতেহি কিংবা তাঁর জনসংযোগ টিমের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দামে নতুন রেকর্ড

হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় সেনা সদস্য পিয়াসের লাশ কবিরহাট নিজ বাড়িতে দাফন

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার নিলেন সাঁথিয়া ওসি আনিসুর রহমান

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

১০

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

১২

স্কুল ফিডিং পুষ্টি সহায়তার পাশাপাশি সুশাসনেরও পরীক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ

১৪

হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, আমরা যুদ্ধে জিতছি: ট্রাম্প

১৫

মেসির কর্নারে কাসেমিরোর গোল, শিকাগোর সঙ্গে পয়েন্ট ভাগ মায়ামির

১৬

ধানমন্ডিতে অ্যাপেক্স ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

১৭

খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

১৮

নতুন ডিলার নিয়োগে কাটবে কি সার সংকট?

১৯

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

২০