রাজশাহী জেলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেধাবী রুকসানার অর্থের অভাবে পড়াশোনা অনিশ্চিত

রাজশাহীর পুঠিয়া উপজেলার সিংড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী রুকসানা খাতুন এসএসসি পরীক্ষা জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে রাজশাহী শহরের একটি নামিদামি কলেজে ভর্তির সুযোগ পেয়ে মেয়েটির চোখে স্বপ্নের আলো জ্বলে উঠেছিল। সেই আলো দিন দিন খুবই ছোট হয়ে আসছে। ভর্তি হতে পারলেও, অর্থের অভাবে তার এখনও বই-খাতা কেনা সম্ভব হয়নি‌। অর্থের অভাবে শহরে থাকা আর পড়াশোনা করার জন্য মেসও ভাড়া নেওয়া হয়নি। এছাড়াও এতো দূর থেকে প্রতিদিন যাতায়াত করে পড়াশোনা করাও সম্ভব নয়। এরমধ্যে তার মা বেশ কয়েক বছর ধরে কিডনি রোগে আক্রান্ত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার আশায় নিয়ে গেলে, অবস্থার অবনতি হলে, কর্তৃপক্ষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু টাকার অভাবে জেলা শহরে গিয়ে চিকিৎসা নেয়াও সম্ভব হয়নি।

রুকসানার পরিবারটি খুবই গরীব তাদের বসবাস করার মতো ভালো ঘরবাড়িও নেই। দুটি টিনের ঘরে বাবা-মা ও এক মেয়ে থাকেন। বিদ্যালয়ে থাকাকালীন সময়ে প্রতিবেশী ও শিক্ষকরা সহায়তা করে এবং ফরম পূরণের টাকা দিয়ে এসএসসি পরীক্ষা দেয় রুকসানা। এভাবে কষ্ট করে পড়াশোনা করে তার ফল এসেছিল জিপিএ-৫। পরে সে রাজশাহী সিটি কলেজে ভর্তি হয়।

রুকসানার বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার সিংড়া গ্রামে। তার পিতার নাম নূর মোহাম্মদ, সে একজন দিনমজুর। সে ধোপাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে জিপিএ-৫ পাওয়ার পর রোকসানা যখন অর্থের অভাবে কলেজে ভর্তি হতে পারছিলেন না ঠিক সে সময় পাশে দাঁড়িয়ে ছিলেন পুঠিয়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার শিবু দাশ। তিনি এখন ভর্তি হয়ে অন্যত্র চলে গেছেন। কিন্তু কলেজে ভর্তিই শেষ কথা নয়। রাজশাহী শহরে থেকে পড়তে হলে লাগবে থাকা-খাওয়া, বই-খাতা ও যাতায়াতের খরচ। সেই টাকা কোথা থেকে আসবে, জানে না রুকসানা ও তার পরিবার।

এসব ঘটনার মধ্যে রুকসানার মা রাফিয়া বেগম কিডনি রোগে আক্রান্ত। গত অক্টোবর মাসের ১৮ তারিখ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে শারীরিক অবস্থার অবনতি হলে সংশ্লিষ্টরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিলে সেখানে পাঠানো বা ঔষধপত্র কেনার সামর্থ্য না থাকা রোকসানার পিতা দিনমজুর নুর মোহাম্মদ বিত্রীকে বাসায় এনে রেখে দিয়েছেন। এমতাবস্থায় অর্থের অভাবে রুকসানার পড়াশোনা ও মায়ের চিকিৎসা সেবা দুটোই ঝুলে রয়েছে।

এসব বিষয়ে রুকসানা খাতুন বলেন, আমার আরো তিনটি বোন আছে তাদের বিয়ে হয়ে গেছে তাদের আর্থিক অবস্থা ভালো না। টাকা পয়সা দিয়ে সেভাবে সহায়তাও করতে পারে না কিন্তু আমি থেমে যেতে চাই না আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। পড়াশোনা করে বড় হয়ে পরিবার দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই।

ধোপাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান (মন্টু) বলেন, আমার স্কুলে পড়াশোনা চলাকালীন সময়ে আমরা বিভিন্নভাবে তাকে সহায়তা করেছি এমনকি ফরম পূরণের সময় আর্থিকভাবে সহায়তা করে তাকে পরীক্ষা দেওয়ানা হয়েছে। এই মুহূর্তে তার পাশে দাঁড়ালে সে অনেক দূর এগিয়ে যাবে।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবী রুকসানার অর্থের অভাবে পড়াশোনা অনিশ্চিত

১

বেগমগঞ্জ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

২

সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের

৩

বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৪

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

৫

রাজশাহীতে চোরাই মোবাইল ও ল্যাপটপ উদ্ধার

৬

নিরাপদ সড়ক গড়তে দোষারোপ নয়, সম্মিলিত উদ্যোগ জরুরি: শেখ রবিউল আলম

৭

রাজধানীর গুলিস্তানে ডিএসসিসি’র উচ্ছেদ অভিযান: শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদ ও মালামাল জব্দ

৮

আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

৯

নেতানিয়াহুর নির্বাচনি অগ্রগতির কৃতিত্ব নিজের সমর্থনকে দিলেন ট্রাম্প

১০

কক্সবাজারের রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের ৩ জনের দাফন নারায়ণগঞ্জে

১১

নবীনগরে নজরুলের সাহিত্য-সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

১২

নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

১৩

উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান

১৪

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের

১৬

মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু

১৭

নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

১৮

‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট

১৯

জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

২০