এবং ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

জাপান সফরের অংশ হিসেবে দেশটির শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগসংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশননের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট সুসুমু কাতাওকা এবং দেশটির শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক ও মধ্যাহ্নভোজের কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় জেবিআইসির গভর্নর আমাকাওয়া কাজুহিকো প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর আবাসস্থলের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এরপর সকাল সাড়ে ১০টায় টোকিওর আরিয়াকে এলাকায় ইউনিক্লো কোম্পানি লিমিটেডের সদর দপ্তরে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১১টায় সেখান থেকে প্রধানমন্ত্রীর আবাসস্থলে ফেরার কথা রয়েছে।

সকাল সাড়ে ১১টায় জেট্রোর প্রেসিডেন্ট সুসুমু কাতাওকা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে সকাল পৌনে ১২টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত জেট্রোর প্রেসিডেন্টের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

দুপুর ১টায় জাপানের তিনটি বড় কম্পানি—মিৎসুই অ্যান্ড কম্পানি, সুমিতোমো করপোরেশন ও জেরা (জেইআরএ)-এর প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করবেন তিনি। প্রতিটি বৈঠকের জন্য ১০ থেকে ১৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া দুপুর পৌনে ২টা থেকে বিকাল সোয়া ৩টা পর্যন্ত জাপানের ১৪টি বিশিষ্ট কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে দুটি গ্রুপ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রতিটি গ্রুপে সাতটি করে কম্পানির প্রতিনিধি থাকবেন।

সফরসূচিতে এসব বৈঠকে অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সংশ্লিষ্ট উপদেষ্টা ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণের কথা উল্লেখ রয়েছে। বিকেল ৩টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর আবাসস্থল থেকে জেট্রো ভবনের উদ্দেশে রওনা দেওয়ার কর্মসূচি রয়েছে।

জাপানের বিনিয়োগসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বড় ব্যবসায়িক গোষ্ঠীগুলোর সঙ্গে ধারাবাহিক এসব বৈঠকের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান

১

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে

২

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের

৩

মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু

৪

নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

৫

‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট

৬

জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

৭

খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি

৮

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৯

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

১১

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১২

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

১৩

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

১৪

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

১৫

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

১৬

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

১৭

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১৮

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১৯

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

২০