নোয়াখালী প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেগমগঞ্জ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে বর্ণাঢ্য র‍্যালি ও এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেগমগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব ও পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহমান বাহারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী।

​এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, পৌর বিএনপির সদস্য সচিব মহসীন আলম এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি চৌধুরী মান্না।

​অনুষ্ঠানের শুরুতেই চৌমুহনীর পূর্ব বাজারের তারা মন্জিলের সামনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে পূর্ব বাজার থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালিটি ডেলটা গেইটের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

​আলোচনা সভায় বক্তারা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন যুবদলের গৌরবোজ্জ্বল ইতিহাস, আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল অতীত থেকে সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও যেকোনো সংকটে অগ্রণী ভূমিকা পালন করবে, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দলকে আরও সুসংগঠিত করে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান , বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লা বুলুর নির্দেশনা অনুযায়ী মাদকসহ কোন প্রকার অপরাধে না জড়িয়ে বেগমগঞ্জের উনয়নে সহযোগিতা এবং জনগনের সুখ দুঃখে পাশে থাকার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, শৈরাচার আওয়ামিলীগ সরকার থেকে শুরু করে তৃনমুল পর্যায়ের কর্মীরা যে পথে হেঁটে অবশেষে জনরোষে পড়ে যেভাবে পালিয়েছে সেই রকম কোন কাজ করা যাবে না।

এসময় যুবদলের বক্তারা ও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা ও বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লা বুলুর নির্দেশনা মেনে যুবদল ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।

​এ সময় আরও উপস্থিত ছিলেন— কাউন্সিলর আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হোসেন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবু হানিফ, সদস্য সচিব নাছির উদ্দীন ইমন, পৌর কৃষকদলের আহ্বায়ক জাকের হোসেন সহেল, পৌর জাসাসের আহ্বায়ক শাহাজাহান চৌধুরী রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন রুবেল, পৌর যুবদলের সদস্য আব্দুর রহিম সোহেল সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবী রুকসানার অর্থের অভাবে পড়াশোনা অনিশ্চিত

১

বেগমগঞ্জ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

২

সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের

৩

বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৪

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

৫

রাজশাহীতে চোরাই মোবাইল ও ল্যাপটপ উদ্ধার

৬

নিরাপদ সড়ক গড়তে দোষারোপ নয়, সম্মিলিত উদ্যোগ জরুরি: শেখ রবিউল আলম

৭

রাজধানীর গুলিস্তানে ডিএসসিসি’র উচ্ছেদ অভিযান: শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদ ও মালামাল জব্দ

৮

আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

৯

নেতানিয়াহুর নির্বাচনি অগ্রগতির কৃতিত্ব নিজের সমর্থনকে দিলেন ট্রাম্প

১০

কক্সবাজারের রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের ৩ জনের দাফন নারায়ণগঞ্জে

১১

নবীনগরে নজরুলের সাহিত্য-সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

১২

নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

১৩

উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান

১৪

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের

১৬

মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু

১৭

নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

১৮

‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট

১৯

জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

২০