স্টাফ রিপোর্টার
২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহতের ঘটনায় ঘাতক পিকআপটি উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় পিকআপের হেলপার মো. রাজু শেখকে গ্রেপ্তার করা হয়েছে।


থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানা পুলিশের একটি দল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় কনফিডেন্স সিমেন্ট কারখানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় কারখানার সামনে থেকে ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২ পিকআপটি উদ্ধার ও জব্দ করেন। পুলিশ জানায়, গ্রেপ্তার হেলপার মো. রাজু শেখ (২৯) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দক্ষিণ ফুকরা (শেখ বাড়ি) এলাকার বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদে পিকআপটির চালক হিসেবে মো. মাজহারুল ইসলামের নাম জানা গেছে। পলাতক চালককে গ্রেপ্তারের জন্য আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর রাত্রীকালীন রণপাহারা ডিউটি পালন শেষে সন্দেহভাজন তিন আসামিকে নিয়ে থানায় ফিরছিলেন কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা। পথে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) কথা বলার জন্য পুলিশের গাড়িটি রাস্তার পাশে থামান। এ সময় রাত আনুমানিক ৩টা ৩৫ থেকে ৩টা ৪০ মিনিটের মধ্যে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের দল ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। পিকআপটি আটকানোর চেষ্টা করলে পিএসআই জাবেদ ওমর ও ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বিকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় কালীগঞ্জ থানায় ২৬(১০)২৬ নম্বর মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, পুলিশের এসআই মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহতের ঘটনায় কালীগঞ্জ থানায় ২৬(১০)২৬ নম্বর মামলা দায়ের করা হয়। বুধবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকা থেকে ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২ পিকআপটি উদ্ধারসহ হেলপার মো. রাজু শেখকে (২৯) আটক করা হয়। পলাতক চালককে গ্রেপ্তারের জন্য আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। রাজু শেখকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আয়েশা আক্তার রিনা (৩৮)কে ঢাকা মহানগরীর ওয়ারী থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি-৩

১

ইবির বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়

২

‎টাঙ্গাইলে নীল সাগর ট্রেনটি লাইনচ্যুতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা

৩

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সম্রাটদের ধরতে বিশেষ গুরুত্ব দেবে পুলিশ: নবাগত এসপি

৪

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধ ইটভাটা মোবাইল কোর্ট পরিচালিত

৫

ধনবাড়ী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

৬

কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার

৭

ধামইরহাটে আমাইতাডা পল্লী শ্রী সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন

৮

নেত্রকোনায় নারীর বসতঘরে অগ্নিসংযোগ,বাড়িঘর ভাংচুর, ভয়ে এলাকাছাড়া পরিবারের লোকজন

৯

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান, ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২

১০

জলবায়ু পরিবর্তনের কারণে নেত্রকোনা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে নারিকেল ও সুপারী গাছ

১১

বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

১২

স্কুল-কলেজে কোনো নিয়োগ বাণিজ্য হবে না, চাকরিপ্রার্থীদের ডোপ টেস্টে যেতে হবে: রফিকুল ইসলাম জামাল

১৩

ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত

১৪

সেরা ও স্বাস্থ্যকর স্থান কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের; তবে প্রশ্নের মুখে সার্বিক নিরাপত্তা

১৫

খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর

১৬

দক্ষ শ্রমিক পাঠিয়ে বাংলাদেশকে এক নম্বরে নিতে চাই- প্রবাসী কল্যাণ মন্ত্রী

১৭

​নোয়াখালীতে ডিবির অভিযানে দেশীয় অস্ত্র ও তৈরির সরঞ্জামসহ কারিগর গ্রেপ্তার

১৮

৫ টাকায় অসহায় মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে রাজশাহীর জিজিএফজি ফাউন্ডেশন

১৯

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু

২০