প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন আগামী দিনে আমরা বিদেশে দক্ষ শ্রমিক পাঠিয়ে বাংলাদেশকে নাম্বার ওয়ানে রাখব। কোন আনস্কিল লোক পাঠিয়ে আমরা আমাদের সুনাম ক্ষুন্ন হতে দিব না।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ভিডিপি একাডেমিতে আনসার সদস্যদের কর্মসংস্থান কেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার তার নির্বাচনী ইশতিহারে বলেছিলেন, এক কোটি মানুষকে দক্ষ শ্রমিক বানিয়ে বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠাবো। আমি আনসার ভিডিপিতে এসে তাদের দক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষে তাদের এই প্রজেক্টগুলো দেখে মনে হচ্ছে আমরা সফলতার দিকে ধাবিত হচ্ছি। এর মধ্যে বড় একটি অবদান রাখছে আসনার ভিডিপির সদস্যরা। প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকে সরকারিভাবে বাংলাদেশের অন্যান্য রিত্রুটিং এজেন্সির সাথে আনসার বাহিনীকেও রিত্রুটিং লাইসেন্স প্রধান করছি। এর মধ্যে দিয়ে তারা বিশ্বের সব দেশেই দক্ষ শ্রমিক ডিমান্ড নিয়ে আসবে।
আর/কে
মন্তব্য করুন