নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ মো. সাইফুল ইসলাম প্রকাশ শাকের হোসেন (৩০) নামের এক অস্ত্র তৈরিকৃত কারিগরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (২৮ অক্টোবর) রাতে সোনাইমুড়ী থানাধীন দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেওটি গ্রামের আকরাম উদ্দিন হাজী বাড়ির কাচারী ঘরে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. সাইফুল ইসলাম প্রকাশ শাকের হোসেন সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজী বাড়ির মৃত মুমিন উল্লাহ ও মমতাজ বেগম দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং ওসি, ডিবি, নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোড় ওসমান গনি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র তৈরি ও সংরক্ষণের সাথে জড়িত মোয় সাইফুল ইসলামকে আটক করা হয়।
অভিযানকালে আসামির হেফাজত ও কাচারী ঘর থেকে নিম্নোক্ত অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়, ০১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, বন্দুকের বাট রাখার বস্তু ০১টি, দেশি তৈরি এলজির লোহার বাট ০১টি, দেশীয় তৈরি বন্দুকের কাঠের বাট ০১টি, লোহার তৈরি বন্দুকের বডির অংশ (০৩টি ভিন্ন অংশ), দেশীয় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ০৩টি প্লাস, তারসহ অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত গ্রেন্ডিং মেশিন ০১টি, অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত রেদ (রেক) ০৩টি, দেশীয় তৈরি লোহার ট্রিগার ০১টি,দেশীয় অস্ত্র তৈরির অংশ বোল্ড ০১টি, অস্ত্র তৈরিতে ব্যবহৃত ছোট-বড় ০৮ পিস এসএস স্টিলের অংশ
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
আর/কে
মন্তব্য করুন