abongtv
৩১ অক্টোবর ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​নোয়াখালীতে হুমায়ুন জহীর স্মৃতি বৃত্তির ৩৭তম পরীক্ষা অনুষ্ঠিত

​মুহাম্মদ সুমন ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: ​নোয়াখালীতে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ‘হুমায়ুন জহীর স্মৃতি বৃত্তি’র ৩৭তম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (৩১ অক্টোবর) জেলার সুধারাম থানা, বেগমগঞ্জ, চাটখিল ও কবিরহাটসহ মোট ১০টি কেন্দ্রে একযোগে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চতুর্থ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই পরীক্ষায় মোট ৮ হাজার ৫৯ জন শিক্ষার্থী অংশ নেন।

​আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় চতুর্থ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৪৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে জেলাভিত্তিক ১০ জন, উপজেলাভিত্তিক ২০ জন এবং বাকি ৪১৫ জন শিক্ষার্থীকে ইউনিয়নভিত্তিক এই বৃত্তি দেওয়া হবে। এবারের পরীক্ষায় মোট ১০ লক্ষ ৭ হাজার টাকার বৃত্তি প্রদান করা হবে।

​পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ট্রাস্টের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক ও ইউসিবি লিমিটেডের চেয়ারম্যান শরীফ জহীর (সিআইপি), পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ তাজুল ইসলাম, নির্বাহী চেয়ারম্যান মকবুল আহাম্মদ এবং সেক্রেটারী জনাব খালেদ আলী আহমদ দিকনির্দেশনা প্রদান করেন।

​বৃত্তি পরীক্ষার সভাপতি শরীফ জহীর (সিআইপি) ও সাধারণ সম্পাদক খালেদ আলী আহম্মদ বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের শিক্ষাজীবনকে আরও গতিশীল করতে এই বৃত্তি কার্যক্রম দীর্ঘ বছর ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। আগামীতেও এ ধরনের মেধাভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​এদিকে, পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতির পাশাপাশি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অভিভাবকবৃন্দ এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনমানসিকতা তৈরি এবং মেধা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভী

১

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী

২

রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

৩

জনতার সাত দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

৪

৪ দিনের রিমান্ডে তাহসিফ হত্যা মামলায় দীপ

৫

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা

৬

কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

৭

নাটোরে শাঁখা পল্লীতে চুরি, ১০০ জোড়া শাঁখাসহ লুট লক্ষাধিক টাকার মালামাল

৮

দুর্গাপুরে বসতঘরে পুলিশের অভিযান, ১ লাখ ১৭ হাজার টাকার পণ্য জব্দ; আটক ১

৯

​নোয়াখালীতে হুমায়ুন জহীর স্মৃতি বৃত্তির ৩৭তম পরীক্ষা অনুষ্ঠিত

১০

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

১১

১২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আয়েশা আক্তার রিনা (৩৮)কে ঢাকা মহানগরীর ওয়ারী থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি-৩

১২

ইবির বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়

১৩

‎টাঙ্গাইলে নীল সাগর ট্রেনটি লাইনচ্যুতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সম্রাটদের ধরতে বিশেষ গুরুত্ব দেবে পুলিশ: নবাগত এসপি

১৫

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধ ইটভাটা মোবাইল কোর্ট পরিচালিত

১৬

ধনবাড়ী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার

১৮

ধামইরহাটে আমাইতাডা পল্লী শ্রী সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন

১৯

নেত্রকোনায় নারীর বসতঘরে অগ্নিসংযোগ,বাড়িঘর ভাংচুর, ভয়ে এলাকাছাড়া পরিবারের লোকজন

২০