abongtv
৩১ অক্টোবর ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনতার সাত দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

অনলাইন ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনতার সাত দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের মূল দাবি একটাই, ১২ ফেব্রুয়ারি ৭০ শতাংশ জনগণ গণভোটে হাঁ-এর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে। জাতির সাথে গাদ্দারী আমরা বদ্দাস করব না।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের কাটাখালি মোড়ে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে বলেছেন, গণভোটে হাঁ বিজয়ী হলে আমরা ৩৩টি দল এটা মানতে বাধ্য থাকব। হাঁ বিজয়ী হয়েছে এটা আপনাদের মানতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এনসিপি নেতা সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ।

এর আগে নওয়াপাড়া মোড়ে নারী নেতাকর্মীদের উদ্দেশ্যে গাড়িতে বসেই বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

এছাড়া বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি ইউনুস আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলার প্রধান সমন্বয়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভী

১

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী

২

রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

৩

জনতার সাত দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

৪

৪ দিনের রিমান্ডে তাহসিফ হত্যা মামলায় দীপ

৫

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা

৬

কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

৭

নাটোরে শাঁখা পল্লীতে চুরি, ১০০ জোড়া শাঁখাসহ লুট লক্ষাধিক টাকার মালামাল

৮

দুর্গাপুরে বসতঘরে পুলিশের অভিযান, ১ লাখ ১৭ হাজার টাকার পণ্য জব্দ; আটক ১

৯

​নোয়াখালীতে হুমায়ুন জহীর স্মৃতি বৃত্তির ৩৭তম পরীক্ষা অনুষ্ঠিত

১০

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

১১

১২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আয়েশা আক্তার রিনা (৩৮)কে ঢাকা মহানগরীর ওয়ারী থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি-৩

১২

ইবির বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়

১৩

‎টাঙ্গাইলে নীল সাগর ট্রেনটি লাইনচ্যুতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সম্রাটদের ধরতে বিশেষ গুরুত্ব দেবে পুলিশ: নবাগত এসপি

১৫

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধ ইটভাটা মোবাইল কোর্ট পরিচালিত

১৬

ধনবাড়ী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার

১৮

ধামইরহাটে আমাইতাডা পল্লী শ্রী সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন

১৯

নেত্রকোনায় নারীর বসতঘরে অগ্নিসংযোগ,বাড়িঘর ভাংচুর, ভয়ে এলাকাছাড়া পরিবারের লোকজন

২০