অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মুহম্মদ আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, নীরবতা পালন, দোয়া ও তবারক বিতরণ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলা কমিটি।
‎
‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলা কমিটির সভাপতি মো. মহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সভাপতি মো. জামাল হোসেন।
‎
‎প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম. মাছুদুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ।
‎
‎এ সময় মরহুম আলতাফ হোসেনের কর্মময় জীবন, সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান নিয়ে স্মৃতিচারণ করেন জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুইটি আক্তার, আইনবিষয়ক সম্পাদক মো. নয়ন আহমেদ, সদস্য আল-আমিন বাবু, মোস্তাফিজুর রহমান সোহাগসহ জেলা কমিটির অন্যান্য সদস্যরা।
‎
‎বক্তারা মরহুম আলতাফ হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সাংবাদিকদের কল্যাণে তাঁর অবদান স্মরণ করেন। অনুষ্ঠানে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।
‎
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন রাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০