Hafizur Rahman
১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সীমানা নির্ধারণকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

সুনামগঞ্জের ছাতকে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন এক নারী। প্রতিকার চেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামের বাসিন্দা মিনু বেগমের সাথে একই এলাকার কয়েকজনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমির সীমানা নির্ধারণের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে উভয় পক্ষের জমি পরিমাপ করে সীমানা পিলার দিয়ে চিহ্নিত করার সিদ্ধান্ত হয়। অভিযোগে বলা হয়, গেল ৪ আগস্ট দুপুরে বিবাদী পক্ষের লোকজন সীমানা পিলার তুলতে গেলে মিনু বেগম বাঁধা দেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এছাড়া বিবাদীরা বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছে একাধিক মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে বলেও দাবি করেন অভিযোগকারী। অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিনের এ বিরোধের কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। যেকোনো সময় বিবাদীরা তাদের জানমালের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি। এ অবস্থায় বিরোধপূর্ণ জমির সীমানা ও মালিকানা বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিবাদীদের হয়রানি থেকে রক্ষা পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন ওই ভূক্তভোগি নারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০