Hafizur Rahman
১২ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’- গণযোগাযোগ মহাপরিচালক

গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক এস এম আব্দুর রহমান বলেছেন, সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি-‘জিপিএমএস’ সরকারের জনমুখী প্রচার কার্যক্রম তথা গণযোগাযোগকে আরও বেগবান করবে। সরকারি কাজের এ নতুন মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে দপ্তরগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি জনসেবার মান আরও উন্নত করা সম্ভব।

আজ শনিবার কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বড়ইছড়ির উদ্যানতত্ত্ব বিভাগের সম্মেলন কক্ষে  জিপিএমএস কর্মপরিকল্পনা অবহিতকরণ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, গণযোগাযোগ অধিদপ্তর প্রচারের জন্য কতটি উঠান বৈঠক, কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শনী বা গণসংলাপ করেছে, সেই সংখ্যাই নয়, বরং কতজনের কাছে উন্নয়ন বার্তা পৌঁছেছে, সেই বার্তা জনগণ কতটুকু গ্রহণ করেছে এবং তার ফলাফলও জিপিএমএস-এর অন্তর্ভুক্ত।

কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে মহাপরিচালক আরও বলেন, জিপিএমএসে’র আওতায় তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়, ফলে সরকারি প্রতিষ্ঠানগুলো আরও পরিকল্পিত ও ফলাফলভিত্তিক কার্যক্রম পরিচালনা করতে পারে।

গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান। ময়মনসিংহ তথ্য অফিসের পরিচালক মীর আকরাম মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন।

রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ এবং গণযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তরের  কর্মকর্তারা দুই দিনব্যাপী এ কর্মশালায় জিপিএমএস কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, অগ্রগতি মূল্যায়ন এবং নির্ধারিত নির্দেশিকার আলোকে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০