Hafizur Rahman
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, দুপক্ষের পাল্টাপাল্টি মামলা

সোনারগাঁওয়ে জমি নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের জেরে রাতের আঁধারে একটি সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুরো চর ভবনাথপুর এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মোস্তাক আহম্মেদের দাবি, ২০ শতাংশ জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান এবং সেখানে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি রয়েছে। গত শনিবার দুপুরে মোস্তাক আহম্মেদ ও তার পরিবারের সদস্যরা জমির পাশে কাজ করতে গেলে বকুল মিয়ার অনুসারীরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।

​এই হামলায় মোস্তাক আহম্মেদ, তার ভাই গোফরান উদ্দিন, ভাবি পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুলসহ উভয় পক্ষের একাধিক ব্যক্তি রক্তক্ষয়ী জখম হন। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হামলার ঘটনার পর মোস্তাক আহম্মেদ বাদী হয়ে সোনারগাঁও থানায় প্রথম লিখিত অভিযোগ দায়ের করেন।

​অন্যদিকে, প্রতিপক্ষ বকুল মিয়া অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ওই সংঘর্ষে তাদের পক্ষেরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে তার ছোট ভাই রাসেলের মুখমণ্ডলের হাড় ভেঙে যাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ডেন্টাল ক্লিনিকে স্থানান্তর করা হয়। এ ঘটনায় বকুল মিয়া বাদী হয়ে রাতে থানায় পৃথক আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ তদন্ত করে উভয় পক্ষের বিরুদ্ধে মামলা রুজু করে।

এদিকে মামলার পরপরই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। জানাযায়, পূর্বে মোস্তাক আহম্মেদের নির্মিত সীমানা প্রাচীরটি রাতের আঁধারে ভেঙে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। এলাকাবাসী জানান, বকুল মিয়া তার লোকবল নিয়ে সোমবার উক্ত বিতর্কিত জমিতে নতুন করে পুনরায় সীমানা প্রাচীর নির্মাণের জোর প্রস্তুতি নিচ্ছেন। এতে যেকোনো মুহূর্তে ফের বড় ধরনের রক্তাক্ত সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।

​সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, উক্ত জমির বিরোধ নিয়ে দুই পক্ষের পুরোনো কোন্দলের বিষয়টি পুলিশের জানা ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় তাদের বিরোধ নিষ্পত্তির সময় দেওয়া হলেও তা অমান্য করে তারা সংঘর্ষে জড়ায়। উভয় পক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে মামলা রুজু করা হয়েছে। তবে যদি পুনরায় ওই জমিতে গিয়ে কেউ স্থাপনা বা কিছু নির্মাণ করতে চেষ্টা করে এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সাহাদাৎ হোসেন চৌধুরী, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০